রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, কফ সিরাপ ও ভায়াগ্রা উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৬ ইং
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মদ, কফ সিরাপ ও ভায়াগ্রা উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, কফ সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সোমবার সকাল ৮টার দিকে মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের মো. আল আমিনের ভুট্টা ক্ষেত থেকে হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ এবং ৯৫ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়।


এর আগে একইদিন সকাল ৭টা ১০ মিনিটে শ্যামকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১০৯-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশের কাঁচা রাস্তা থেকে নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৪৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এছাড়া গত রোববার রাত ৮টা ৪০ মিনিটে জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/৫-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়।


একইদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর হালদারপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নায়েব সুবেদার মো. ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৫২৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত