রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবক আটক

গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবক আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাড়িয়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ফিরোজ হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এসময় আনিচ নামের অপর এক চোর কৌশলে পালিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় ঠুকঠাক শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে কালাপাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পাশে গিয়ে দুজনকে আটক করা হয়। জনতার উত্তম মাধ্যমের সুযোগে আনিচ নামের একজন পালিয়ে যান। আটক ফিরোজ হোসেন কুষ্টিয়া জেলার নিরসিংহপুর এলাকার মুকুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি হরিণাকুণ্ডু থানাধীন তাহেরহুদা ইউনিয়নের গোবিনাথপুর গ্রামে বসবাস করছিলেন। এ বিষয়ে তার ভাই গোলাম সরোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।


ইউপি সদস্য সোনা হোসেন জানান, ফিরোজ কয়েক বছর আগে কুষ্টিয়া থেকে গোবিনাথপুর এলাকায় এসে বসবাস শুরু করে। তবে গত দুই-তিন বছর ধরে সে নিয়মিত এলাকায় থাকতো না। তার অন্য তিন ভাই এলাকায় বসবাস করেন। স্থানীয়রা আরও জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। এ ঘটনায় চোর ধরা পড়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।


খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দড়ি ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে ফিরোজকে থানায় নিয়ে যায়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তার করেছে এবং চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত