রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৬ ইং
হরিণাকুণ্ডু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. দিদারুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর। সভায় অতিথি ছিলেন মেজর মনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা, এসপিপি ক্যাপ্টেন ইব্রাহিম।


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করে নিজেদের মতামত তুলে ধরেন।


সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত