ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উৎসবমুখর পরিবেশে আল-কলম মডেল মাদ্রাসার (হরিণাকুণ্ডু শাখা) বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হরিণাকুণ্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণরে পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে হিফজুল হাদিস, দু’আ, আকিদা ও বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আল-হাদিস বিভাগের পিএইচডি গবেষক শায়েখ সাঈদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, দখলপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আসাদুজ্জামান এবং হরিণাকুণ্ডু উপজেলা আইসিটি অফিসার ওয়াসিকুর রহমান।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: