বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৬ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আজাদ (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার নাটিমা-জাগুসা মাঠের কাঠি ফ্যাক্টরির পাশে এই দুর্ঘটনা ঘটে। আজাদ মহেশপুর উপজেলার মুড়োতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।


থানার ওসি তদন্ত সাজ্জাদ হোসেন জানান, রাতে আজাদ মোটরসাইকেল নিয়ে নাটিমা থেকে জাগুসার দিকে যাচ্ছিলেন। পথে কাঠি ফ্যাক্টরির নিকটবর্তী স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা