মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে অসুস্থ গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
গাংনীতে অসুস্থ গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের নওপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত মাংস বিধি মোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। দণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা হলেন আফেজ আলী (৫০)। তিনি গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল সামাদের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নওপাড়া বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় আফেজ আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


অভিযানকালে জব্দকৃত মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বিধি মোতাবেক তা অপসারণ করে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম এবং গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী