ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। অভিযানকালে হরিণাকুণ্ডু থানার এসআই শামীমসহ পুলিশের একটি দল সহায়তা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: