রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুরের যুগিহুায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা

১২ শ পিস ইয়াবা ও ৮ লাখ টাকাসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২৫ ইং
১২ শ পিস ইয়াবা ও ৮ লাখ টাকাসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুরে ১২ শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির প্রায় ৮ লাখ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উপজেলার যুগিহুদা গ্রাম থেকে গতকাল শনিবার সকাল ৯টার দিকে এসব ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম (৪১), তার ছেলে লিমন হাসান (২১) ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসান (২৭)।


পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক দেলোয়ার হোসেন পালিয়ে যায়। এসময় দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম, তার ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে আটক করা হয়। অভিযানকালে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২ শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়েছে। দেলোয়ার হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও মেহেদী হাসান নামে তিনজনকে আটক করেছে পুলিশ। ওসি আরও বলেন, আটককৃতরা সবাই মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। জব্দকৃত মালামাল সরকারি কোষাগারে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত