রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর উত্তাল ঝিনাইদহ

তিন আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২৫ ইং
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর উত্তাল ঝিনাইদহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঝিনাইদহ শহরেও প্রতিবাদের ঢেও আছড়ে পড়ে। মধ্যরাতে ছাত্র-জনতার মিছিলে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। মুর্হুমুহু মিছিল ও স্লোগানে ঘুমন্ত শহর মুহূর্তের মধ্যেই যেন জেগে ওঠে। মিছিলকারীরা ভারতীয় আধিপত্যবাদ ও খুনি হাসিনার দোসরদের প্রতিরোধ করার হুঁসিয়ারি দিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর আরাপপুরের বাসভবন, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কাান্তি দাসের হামদহ এলাকার বাসভবন ও সদর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মাসুমের আদর্শ পাড়ার বাড়িতে ক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করে। এসময় আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


কনক কান্তি দাসের ছোট ভাই স্কুল শিক্ষক গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ শতাধিক লোকজন। একপর্যায়ে তারা গেট ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। হামলাকারীরা আসবাবপত্র বের করে বাড়ির সামনে অগ্নিসংযোগ করে। অবস্থা বেগতিক দেখে গোপাল কৃষ্ণ দাস স্ত্রী সন্তান নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে নিরাপদে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কনক কান্তি দাস সপরিবারে আত্মগোপনে চলে যান। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে সপরিবারে ভারতের অবস্থান করছেন।


এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা টহল জোরদার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ জনতা মধ্যরাতে মিছিল বের করে। পুলিশ তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত