সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন

ওজনের ৪৮ ঘণ্টার মধ্যে আখের টাকা পরিশোধ
  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২৫ ইং
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলীম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনেল শাহরীনা তানাজ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের ও বিএনপি নেত্রী মুর্শিদা জামান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান।


প্রধান অতিথির বক্তৃতায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এবার বিভিন্ন মিল এলাকায় গিয়ে দেখেছি কৃষকদের মধ্যে খুশির আমেজ। দেশের ১৫ চিনিকলের মধ্যে ৯টি চালু আছে। বাকিগুলো আগামীতে চালু করা হবে। কাঁচামালের কোনো ঘাটতি হবে না, এর জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।


মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এবারই প্রথম ডিজিটাল ওজন যন্ত্রে মাপা হবে কৃষকদের আখ। মাপার সাথে সাথে আখের পরিমাণ ও টাকার পরিমাণ মোবাইল খুদে বার্তায় কৃষককে জানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে মিল এলাকায় ৪২টি ডিজিটাল ওজন যন্ত্র স্থাপনের কাজ শেষ হয়েছে। এছাড়া ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকের আখের টাকা পরিশোধ করা হবে। মিলের এসব কাজ সম্পন্ন করতে করপোরেশনের হেড অফিস থেকে আসা টেকনিশিয়ান টিম কাজ করছে।
চলতি মাড়াই মৌসুমে কৃষকদের আখের মূল্য ধরা হয়েছে মণ ২৫০ টাকা। এটি সুগার মিলের ৫৯তম আখ মাড়াই মৌসুম। এ বছর ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৫.৫০ শতাংশ।


এর আগে ২০২৪-২৫ মাড়াই ৫০ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও উৎপাদন উৎপাদন হয়েছিল ৩ হাজার ৮৬৮ মেট্রিক টন। যারমধ্যে ৯৭৪ মেট্রিক টন অবিক্রিত রয়েছে। ওই বছর চিনি আহরণের গড় ধরা হয়েছিল ৫.৪০ শতাংশ। প্রতিমণ আখের দাম ধরা হয়েছিল ২৪০ টাকা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে