মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় সরিষার রেকর্ড ফলনের আশা

কৃষকের মুখে আনন্দের হাসি
  • আপলোড তারিখঃ ১১-১২-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় সরিষার রেকর্ড ফলনের আশা

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া এলাকার বোরিং মাঠজুড়ে এখন দিগন্তজোড়া সরিষার হলুদ সমারোহ। শীতের সকালের নরম রোদে মাঠ যেন সোনালি চাদরে মোড়া এক স্বপ্নপুরী। বাতাসে দুলতে থাকা সরিষা ফুলের ঢেউ প্রকৃতিকে সাজিয়ে তুলেছে এক অপূর্ব উৎসবে। প্রতিদিন বিকেলে সৌন্দর্য দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষ ও তরুণরা।


এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বীজবপন, পরিচর্যা ও সার প্রয়োগের সব ধাপই সম্পন্ন হয়েছে সঠিক সময়ে। পোকামাকড়ের আক্রমণ কম, গাছের বৃদ্ধি বেশি হওয়ায় কৃষকদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। ৩ বিঘা জমিতে সরিষা আবাদকারী কৃষক কামাল হোসেন বলেন, এবার সরিষা খুব ভালো হয়েছে। ফুল বেশি, গাছ শক্ত। বিঘা প্রতি ৮–১০ মন ফলন আশা করছি। এ ফলন হলে আমাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে।
হাটবোয়ালিয়া মাঠ পরিদর্শনের পর আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. আকরাম হোসেন বলেন, এই মৌসুম গুরুত্বপূর্ণ। গাছের উচ্চতা, ফুলের ঘনত্ব ও শাখা-প্রশাখাÑসব দিক থেকে অসাধারণ অবস্থা দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে রেকর্ড পরিমাণ উৎপাদন হবে। তিনি আরও বলেন, মাঠে মাঠে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সরিষা উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে এবং দেশের তেলবীজ উৎপাদনেও বড় ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী