মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

গাঁজা উদ্ধার, ভারতে প্রবেশকালে আটক ৬

  • আপলোড তারিখঃ ১০-১২-২০২৫ ইং
গাঁজা উদ্ধার, ভারতে প্রবেশকালে আটক ৬

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধারসহ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


জানা গেছে, গত সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭৩/এমপি থেকে ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের মহিদুলের আমবাগানে হাবিলদার শ্রী ভবতোষ কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।


একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৪-আর এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনরত ৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির নিয়মিত টহলে সীমান্ত পিলার ৬০/৭২-আর এলাকার বাঘাডাঙ্গা গ্রামের একটি আম বাগান থেকে আরও ১ নারীকে আটক করে বিজিবি। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তীতে তাকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বাংলা কিউআর কোডে লেনদেনের প্রচারে রোড-শো