সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

হাজারো মুসল্লির সমবেত দোয়া
  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারো মুসল্লির সমবেত দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক আকবর আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা।


এসময় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। দলমত নির্বিশেষে দেশের মানুষ চোখের জল ও দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আমি বিশ্বাস করি মহান আল্লাহ এতো মানুষের দোয়া কবুল করবেন ইনশাল্লাহ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে