রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
ঝিনাইদহে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন

‘পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ। গতকাল শনিবার সকালে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ। এসময় ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল করিম, সহকারী পরিচালক ওয়ালিউর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আখতার তাবীয়া, ডা. সাদমান ফাহিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে শুরু হওয়া এই সেবা ও প্রচার সপ্তাহ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী মা ও শিশুদের সেবা প্রাপ্তি সহজীকরণ এবং সেবার বার্তা প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত