রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে জামায়াতের অফিস উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে জামায়াতের অফিস উদ্বোধন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর বাজারে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঝিনাইদহ জেলা শাখার আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আযম মো. আবু বকর।
তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন এবং সকল মানুষের শাসন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ মানুষের কল্যাণ এবং ইসলামের আদর্শে একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নতুন অফিসটি সাধারণ মানুষের সেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হোসেন। এছাড়া বক্তব্য দেন সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান ও ৪ নম্বর দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এনামুল হক। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মুকুল হোসেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত