রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে তামান্না পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় কদে বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে আরেকজন নিহত হন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে ও একই দিন বিকালে হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।


নিহত কদে বেগম শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী। অপর নিহত রবজেল মৃধা হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ার ঘাটা গ্রামের বাসিন্দা।


ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভা এলাকার চরমুরারিদহ গ্রামে আসেন কদে বেগম। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


এদিকে গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার তেলটুপি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে কৃষক রবজেল বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলটুপি ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক রবজেল মৃধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হরিণাকুণ্ডু থানায় নিয়ে গেছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত