রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মর্নিং ওয়াকে বেরিয়ে নির্যাতনের শিকার গৃহবধূ

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
ঝিনাইদহে মর্নিং ওয়াকে বেরিয়ে নির্যাতনের শিকার গৃহবধূ

মর্নিং ওয়াকে বেরিয়ে ঝিনাইদহে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ হোসনা আরা ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্বজনরা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি গ্রামের নজরুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।


দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধূ হোসনা আরা ও দেবরের স্ত্রী আখি খাতুন সকালে হাঁটতে বের হন। তারা গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০ থেকে ১৫ জন ওই দুই গৃহবধূর পথরোধ করে। এসময় আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে পারলেও হোসনে আরাকে বেধড়ক মারপিট করে গায়ের জামা কাপড় ছিড়ে ফেলে। দুর্বৃত্তরা মহিলার গলার চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।


অভিযোগের বিষয়ে জানতে ওই এলাকার সামাজিক মাতুব্বর সিরাজুল বিশ্বাসের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত