ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অসহায় দুস্থ ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানবকল্যাণ সংস্থা’র উদ্যোগে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামে এ আয়োজন করা হয়। সীমান্ত মানবকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের। সংস্থাটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
ঝিনাইদহ অফিস