বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে অনুপ্রবেশকালে নারী আটক

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২৫ ইং
ভারতে অনুপ্রবেশকালে নারী আটক

‎ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার  করা হয়েছে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে টহলদল ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আজগর আলীর আখখেত থেকে মাদকগুলো উদ্ধার করে।‎
‎    অন্যদিকে, একই রাত ১০টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ২০০ গজ ভেতরে মকরধ্বজপুর গ্রামের কারবালা এলাকায় নিয়মিত টহল পরিচালনা করেন হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলাম। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় এক নারীকে আটক করা হয়। পরে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ যশোর শাখার প্রতিনিধির নিকট তাকে হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে মহেশপুর ব্যাটালিয়নের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা