রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে নার্সের খাটের নিচে মিলল সরকারি ওষুধ

নার্স ও হাসপাতালের মালিকের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২৫ ইং
মহেশপুরে নার্সের খাটের নিচে মিলল সরকারি ওষুধ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নার্স ও হাসপাতালের মালিককে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে নার্সিং হোমের নার্স শিরিনা আক্তারের বেডের নিচ থেকে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। সরকারি ওষুধ ক্লিনিকে ব্যবহার ও বিক্রির অভিযোগে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের মালিক ওবায়দুল হককে সরকারি ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা সরকারি ওষুধগুলো সিলগালা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও খাদিজা আক্তার।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত