রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

সীমান্ত পারাপারের সময় আটক ৬
  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী-শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল রোববার রাত একটার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে প্রায় ২৫০ গজ ভেতরে মকরধ্বজপুর গ্রামের কারবালার পশ্চিম পাশে হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আসামিবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৪০ বোতল মদ উদ্ধার করা হয়।


এদিকে, গত শুক্রবার রাত ১১টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/এমপি হতে ৩০০ গজ ভেতরে চারাতলা পাড়া গ্রামের মাঠের পেয়ারা বাগানের পশ্চিম পাশ থেকে নায়েব সুবেদার মো. ইকবাল তালুকদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে আসামিবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ডরহপবৎবী ঈড়ঁময সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।


এছাড়া রাত ৮টা ৪৫ মিনিটে খোশালপুর বিওপির আওতাধীন এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে ২০০ গজ ভেতরে খোশালপুর গ্রামের মো. সাইফুল ইসলামের ধানখেত এলাকা থেকে নায়েব সুবেদার তাপস সরকারের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে বিজিবি জানিয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত