রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৫ ইং
মহেশপুরে ধান মাড়াই মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোরঞ্জন ঘোষ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার শিবানন্দপুর গ্রামের ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মনোরঞ্জন ঘোষ একই গ্রামের মৃত কামতো ঘোষের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের বাড়ির পাশেই বিদ্যুৎচালিত মেশিনে ধান মাড়াই করছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত মেশিনের সংযোগ তারে স্পর্শ করলে তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। ‎স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন জানান, নিজের জমির ধান ঝাড়ার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ‎গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত