শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নতুন ডিসি মোহাম্মদ কামাল হোসেনের যোগদান

সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও পেশাজীবীদের শুভেচ্ছায় বরণ
  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার নতুন ডিসি মোহাম্মদ কামাল হোসেনের যোগদান

চুয়াডাঙ্গার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। একই দিনে তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানাতে জেলা প্রশাসন প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ নতুন ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।


দায়িত্ব গ্রহণ শেষে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়ন তাঁর প্রধান অঙ্গীকার। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে সবার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সরকারি-বেসরকারি সকল দপ্তর একসঙ্গে কাজ করলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


এর আগে গত ৯ নভেম্বর চুয়াডাঙ্গাসহ আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান। ওই দিনই অন্য একটি প্রজ্ঞাপনে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য হিসেবে বদলি করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ