রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-১১-২০২৫ ইং
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর বয়স ৪৫ বছর বলে জানায় বারবাজার রেলওয়ে কর্তৃপক্ষ। বারবাজার রেলওয়ে স্টেশন মাস্টার সিদ্দিকুল ইসলাম বলেন, খুলনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিকেলে বারোবাজার রেলওয়ের সিগন্যালে পৌঁছালে ওই নারী দুর্ঘটনায় পতিত হন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক