শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার, নারী আটক

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার, নারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির টানা অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক বাংলাদেশি নারী আটক হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর গ্রামের পেয়ারা বাগানে বিশেষ অভিযানে ৮৩ বোতল ফেনসিডিল ও একটি মদের বোতল উদ্ধার করা হয়।


একই দিন রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেদবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে ধানখেতের ভেতর থেকে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে টহল দল। পরদিন ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করে।


মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- মাদক উদ্ধারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে এবং আটক নারীসহ সকল ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার