শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে নদীতে ভেসে ওঠা লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২৫ ইং
মহেশপুরে নদীতে ভেসে ওঠা লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কোদালা নদীতে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ গতকাল বুধবার রাতে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। লাশটি বাংলাদেশি না ভারতীয় তার আসল পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় মাটিলা বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, বুধবার রাতে কোদালা নদীর ভারতীয় অংশে একটি লাশ ভেসে ওঠে। লাশটি বিকৃত অবস্থায় নদীতে ভাসছিল। খবর পেয়ে ভারতের রানাঘাট পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।


মাটিলা গ্রামের সাবেক মেম্বার মহিউদ্দীন জানান, লাশটি ভারতীয় অংশে ভেসে ছিল। তবে বাংলাদেশি সীমান্তের কোনো গ্রামের কেউ নিখোঁজ আছে কি না তা এখনো জানা যায়নি। একই কথা জানান মাটিলা বিজিবির ক্যাম্প কমান্ডার সাইফুল ইসলাম। ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম এ খবর নিশ্চিত করে জানান, লাশটি কোদালা নদীর ভারতীয় অংশে ভেসে বেড়াচ্ছিল। খবর পেয়ে ভারতীয় পুলিশ বুধবার সন্ধ্যার দিকে নিয়ে গেছে। তবে লাশটি আসলে কার তা এখনো জানা সম্ভব হয়নি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান