রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রচারণার ভিড়ে মানবিকতা, অসুস্থ কর্মী মনসুর আলীর খোঁজে শরীফুজ্জামান

বিএনপি প্রার্থীর সহমর্মিতায় আবেগাপ্লুত নেতা-কর্মী ও পরিবার
  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৫ ইং
প্রচারণার ভিড়ে মানবিকতা, অসুস্থ কর্মী মনসুর আলীর খোঁজে শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী প্রচারণার ব্যস্ততা তুঙ্গে উঠলেও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ সাংগঠনিক দায়িত্ব ভুলে যাননি। মনোনয়ন পাওয়ার পর প্রথম নির্বাচনী প্রচারণায় বের হওয়ার আগে অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলীর বাড়ি বাঁশবাড়িয়া গ্রামে ছুটে যান শরীফুজ্জামান শরীফ।


জানা যায়, মনসুর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। প্রিয় নেতা শরীফুজ্জামান শরীফের অপ্রত্যাশিত আগমন তাঁকে ও তাঁর পরিবারকে আবেগাপ্লুত করে তোলে। প্রার্থীর এমন সংবেদনশীলতা উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে এক গভীর আবেগ ও আস্থার জন্ম দিয়েছে। রাজনীতির এই ক্রান্তিলগ্নে একজন নেতা যখন তাঁর কর্মীর খোঁজ নিতে ছুটে যান, তখন কর্মীদের মধ্যে মনোবল বহুগুণ বেড়ে যায়। অসুস্থ মনসুর আলীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শরীফুজ্জামান শরীফ।
এসময় তিনি বলেন, ‘মনসুর আলী আমাদের দলের জন্য, ধানের শীষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা যারা মাঠে আছি, তারা সবাই একটি পরিবারের মতো। বিএনপি পরিবারে কেউ একা নয়। এই যে আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করছেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন, আমি এই সবকিছুর খবর রাখি।’


তিনি বলেন, ‘আজ মনসুর আলী অসুস্থ। আমাদের এই বিজয়ের সংগ্রামে তাঁর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমি মনসুর আলীর পরিবারের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ- কর্মীই আমাদের মূল শক্তি। আপনারা চিন্তা করবেন না। এই ভালোবাসার বাঁধন নিয়েই আমরা চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনব।’ এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত