মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯২তম পর্ব অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯২তম পর্ব অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন মো. সুমন মালিক, হারুন অর রশিদ, জি এম জোয়ার্দার, মো. আব্বাস উদ্দীন, মর্জিনা খাতুন, গুরু কাজল মল্লিক, চিত্তরঞ্জন সাহা চিতু, লতিফা রহমান বনলতা, মোজাম্মেল হক, কাজল মাহমুদ, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর ও মিম্মা সুলতানা মিতা। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, কাজল মাহমুদ, মো: হুমায়ুন কবীর ও আবু নাসিফ খলিল। সভাপতি তার সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯২তম পর্বের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী