চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ন্যায়, সততা ও ইনসাফনির্ভর সমাজ গড়াই প্রকৃত উন্নয়নের পথ। গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ২ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া, বুদ্ধিমানপাড়া ও বুজরুক গড়গড়ি এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে তিনি বলেন, ‘জনগণের সেবা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানই আদর্শ রাজনীতির ভিত্তি। ইসলামি মূল্যবোধের উপর ভিত্তি করে শান্তিপূর্ণ, নৈতিক ও সুশাসিত রাষ্ট্র গঠনই জামায়াতের মূল লক্ষ্য।’ অ্যাডভোকেট রাসেল এসময় ঘরে ঘরে গিয়ে স্থানীয়দের খোঁজখবর নেন, সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, অফিস সম্পাদক আবু জায়েদ আনছারী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, শিক্ষা সম্পাদক মো. মতিউর রহমান, পেশাজীবী সভাপতি দেলোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, সহসভাপতি খন্দকার শরিফুল ইসলাম, সেক্রেটারি এমদাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী আনাসসহ স্থানীয় নেতা-কর্মীরা। গণসংযোগ শেষে নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক