রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও আলমডাঙ্গায় জামায়াতের কর্মশালা

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
জীবননগর ও আলমডাঙ্গায় জামায়াতের কর্মশালা

জীবননগর ও আলমডাঙ্গা অফিস:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা জামায়াত অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর জামায়াতের আমির মাওলানা ফিরোজ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-২ নির্বাচনী আসনের সদস্যসচিব মাওলানা মহিউদ্দীন।


বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা নায়েবে আমির হাফেজ  বিল্লাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, জামায়াত নেতা  আহম্মদ আলী, সিরাজুল ইসলাম, আবুল বাশার, মোহাম্মদ আলী, পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল।


এদিকে, আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে তিন ইউনিয়নের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে বেলগাছি, ডাউকি ও নাগদাহ ইউনিয়নের কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে বেলগাছি হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রত্যেক পোলিং এজেন্টকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা রাখতে হবে। যে-কোনো পরিস্থিতিতে সচেতন ও দৃঢ় থাকতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।”


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন সভাপতি আমান উদ্দিন, ডাউকি ইউনিয়ন সেক্রেটারি ডা. আব্দুস সালাম, বেলগাছি ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত