মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় তাফসিরুল কোরআন মাহফিল

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় তাফসিরুল কোরআন মাহফিল

জীবননগরের আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে ২৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসর নামাজের পর মাদ্রাসা সংলগ্ন আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন-হাদিস ও সুন্নার আলোকে তাফসির পেশ করেন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক ও মাদ্রাসাতুল আস’আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা সাঈদ আহমাদ। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন ধর্মীয় আলোচক, চ্যানেল-২৪ ও আরটিভি ঢাকা-হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদী, মাদ্রাসার মুহতামিম ও আন্দুলবাড়ীয়া জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী।  এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন আলী টনি। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী