ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে ২৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসর নামাজের পর মাদ্রাসা সংলগ্ন আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন-হাদিস ও সুন্নার আলোকে তাফসির পেশ করেন কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক ও মাদ্রাসাতুল আস’আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা সাঈদ আহমাদ। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন ধর্মীয় আলোচক, চ্যানেল-২৪ ও আরটিভি ঢাকা-হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদী, মাদ্রাসার মুহতামিম ও আন্দুলবাড়ীয়া জামে মসজিদের খতিব মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন আলী টনি। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী।
