মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মশিউরের সাথে ফারিয়া নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৫ ইং
দামুড়হুদা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মশিউরের সাথে ফারিয়া নেতৃবৃন্দের মতবিনিময়

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সাথে মতবিনিময় করেছে দামুড়হুদা ফারিয়ার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস রুমে এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ফারিয়ার সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সহসভাপতি ও ইউরোফার্মা কোম্পানির প্রতিনিধি মোজাম্মেল হক, সহসভাপতি ও অপসোনিন কোম্পানির প্রতিনিধি ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ ও সিনা ল্যাবরেটরিস কোম্পানির প্রতিনিধি ডালিম উদ্দীন, পরিবেশ বিষয়ক সম্পাদক ও একমি কোম্পানির প্রতিনিধি গৌতম, রেনেটা কোম্পানির প্রতিনিধি মেহেদী হাসান, স্কয়ার কোম্পানির প্রতিনিধি শহীদুজ্জামান, জনি, ইমরান, বেস্মিকো কোম্পানির প্রতিনিধি শ্রী সীমান্ত কুমার ও অপসোনিন কোম্পানির প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।


এসময় ডা. মশিউর রহমান বলেন, ‘আমি এখানে যোগদান করার পর হাসপাতালের সবগুলোই ঘুরে ঘুরে দেখেছি। সবার সাথে কথা বলেছি। তাতে করে মনে হয়েছে খুব সুন্দর সুষ্ঠুভাবে হাসপাতালটি পরিচালনা করা যায়। আমি যতদিন এই হাসপাতালে কর্মরত আছি ততদিন সততা ও নিষ্ঠার সাথে সরকারি যত সেবামূলক কাজ আছে আমি তা করার চেষ্টা করব। আপনাদের সাথে মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ। এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী