মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইকচালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইকচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁটার দিকে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জার খুলে রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। নিহত মজনুর রহমান উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারী গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।


জানা গেছে, রোববার রাতে নিজের ইজবাইকটি বড়িতেই চার্জে দিয়ে রেখেছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে চার্জ থেকে অটোবাইকটি খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।’  




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী