রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাকসুর ভিপি স্বতন্ত্র জিতু, জিএসসহ অধিকাংশ পদে শিবিরের জয়

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৫ ইং
জাকসুর ভিপি স্বতন্ত্র জিতু, জিএসসহ অধিকাংশ পদে শিবিরের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তবে জিএসসহ অন্যান্য অধিকাংশ গুরুত্বপূর্ণ পদ দখলে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত মো. মাজহারুল ইসলাম। এজিএস (পুরুষ) পদে জয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে নির্বাচিত হয়েছেন আয়েশা সিদ্দীকা মেঘলা—দুজনই শিবির প্যানেলের।


জাকসু কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিতরা:

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু ওবায়দা ওসামা (শিবির), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: মো. শাফায়েত মীর (শিবির), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. জাহিদুল ইসলাম (শিবির), সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), সহ-সাংস্কৃতিক সম্পাদক: মো. রায়হান উদ্দীন (শিবির), নাট্য সম্পাদক: মো. রুহুল ইসলাম (শিবির), ক্রীড়া সম্পাদক: মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক (নারী): ফারহানা আক্তার লুবনা (শিবির), সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): মো. মাহাদী হাসান (শিবির), তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ - বাগছাস), সহ-সমাজসেবা সম্পাদক (নারী): নিগার সুলতানা (শিবির),  সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): মো. তৌহিদ হাসান (শিবির), স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: হুসনী মোবারক (শিবির), পরিবহন ও যোগাযোগ সম্পাদক: মো. তানভীর রহমান (শিবির)। 


এছাড়া কার্যকরী সদস্য (পুরুষ): ১. মো. তরিকুল ইসলাম (শিবির), ২. মো. আবু তালহা (শিবির), ৩. মো. মহসিন (শিবির)। কার্যকরী সদস্য (নারী): ১. নাবিলা বিনতে হারুণ (শিবির), ২. ফাবলিহা জাহান (শিবির), ৩. নুসরাত জাহান ইমা (শিবির)। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই ঐতিহাসিক জাকসু নির্বাচনে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত ছাত্রদলসহ চারটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন। নির্বাচনে মোট ২৫টি কেন্দ্রীয় পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ছিল প্রায় ১২ হাজার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর, তবে ৪৮ ঘণ্টা পর, আজ ১৩ সেপ্টেম্বর বিকেলে ফল ঘোষণা শুরু হয়। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত