রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডাউকীতে গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ

ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গার ডাউকীতে গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল বুধবার বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত ডাউকি ইউনিয়নের হাউসপুর ব্রিজ মোড় থেকে শুরু করে বিনোদপুর, ডাউকি ও পোয়ামারি গ্রামজুড়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।


চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রচারণার শুরুতে হাউসপুর ব্রিজ মোড়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি পথসভা ও গণসংযোগে অংশ নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শরীফুজ্জামান বলেন, ‘আজকে আমরা যে গণসংযোগ করছি, তা শুধু একটি নির্বাচনী প্রচারণা নয়- এটি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা, অবহেলা ও বঞ্চনার বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত জাগরণ। ধানের শীষ হচ্ছে মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা যাবে, দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, আলমডাঙ্গার জনগণ আর কোনো অনিয়ম, অন্যায় ও দুর্নীতি মেনে নেবে না। তারা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের শক্তি হচ্ছে ধানের শীষ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীর পাশে দাঁড়াতে হবে। এই নির্বাচন শুধু একটি আসন নয়, এটি জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’


গণসংযোগে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার হোসেন, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, যুগ্ম সম্পাদক সাইদুল আলম বুড্ডু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টগর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত, যুবদল নেতা জাহাঙ্গীর আলম এবং চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত