রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়লগাছিতে গণসংযোগ, মহিলা সমাবেশ ও অফিস উদ্বোধনে রুহুল আমিন

জনগণের অধিকার ফিরিয়ে দিতে রাজনীতি করছি
  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
কুড়লগাছিতে গণসংযোগ, মহিলা সমাবেশ ও অফিস উদ্বোধনে রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন গতকাল শুক্রবার দিনব্যাপী দামুড়হুদার কুড়লগাছি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, মহিলা সমাবেশ, নতুন অফিস উদ্বোধন ও পথসভায় অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি ঠাকুরপুর, বুইচিতলাসহ একাধিক গ্রামে পথসভায় অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ন্যায়ের পক্ষে ভোট চেয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।


পথসভাগুলোতে রুহুল আমিন বলেন, ‘আমরা সমাজে সত্যিকার অর্থে একটি পরিবর্তন চাই। যদি আপনাদের মনে হয় আমরা চাঁদাবাজি করি, জমি দখল করি, মসজিদ-মাদ্রাসার টাকা আত্মসাৎ করি, তাহলে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। তবে আমরা আপনাদের সামনে উদাহরণ হিসেবে বর্তমান এমপি হাবিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমানের সততার কথা তুলে ধরতে পারি। তারা মাঠে ছিলেন, জনগণের পাশে ছিলেন।’


তিনি আরও বলেন, ‘আমরা পরকালের প্রতি বিশ্বাসী। জনগণের অধিকার কেড়ে নয়, বরং তা ফিরিয়ে দিতে রাজনীতি করছি। বিধবা বোনদের ভাতা, শিক্ষিতদের চাকরি—এসব তাদের অধিকার। আমরা এসব অধিকার বাস্তবায়নেই কাজ করতে চাই।’ পরে তিনি কুড়লগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি নতুন কার্যালয় উদ্বোধন করেন এবং সমাপনী বক্তব্যে জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।


এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, দর্শনা থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারী মাঝারুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান, মাজলিসুল মুফাসসিরীন চুয়াডাঙ্গা জেলার সহসভাপতি মাওলানা আবুজার গিফারী, কুড়ুলগাছি ইউনিয়ন আমির মো. সদিকিন, নায়েবে আমির মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার, বাইতুলমাল সম্পাদক ওসমান গনি, আব্দুর রহমান, আবুজার গিফারী, শিবির নেতা সবুজসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত