চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়া রেলগেট সংলগ্ন সাধক ফকির মুনতাজ শাহ্-এর ৪র্থ ওফাত দিবস উপলক্ষে শুভ সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এশার নামাজের পর এ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী ও সহসভাপতি আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ভান্ডারী, জেলা বাউল একাডেমি সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জুরনসহ সাধক ফকির মুনতাজ শাহ্-এর ভক্তবৃন্দ ও আশেকান।
সমীকরণ প্রতিবেদন