চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিম পাড়ায় সাধু সংঘ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-08-28 ইং
চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিম পাড়ায় সাধু সংঘ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়া রেলগেট সংলগ্ন সাধক ফকির মুনতাজ শাহ্-এর ৪র্থ ওফাত দিবস উপলক্ষে শুভ সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এশার নামাজের পর এ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহসভাপতি  ইন্তাজ আলী ও সহসভাপতি আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ভান্ডারী, জেলা বাউল একাডেমি সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জুরনসহ সাধক ফকির মুনতাজ শাহ্-এর ভক্তবৃন্দ ও আশেকান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)