রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় গণসংযোগে জামায়াত প্রার্থী রুহুল আমিন

কল্যাণভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত
  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় গণসংযোগে জামায়াত প্রার্থী রুহুল আমিন

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।


গণসংযোগে তিনি বলেন, ‘আমরা একটি কল্যাণভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জাতি পুনর্গঠন। মানবতার কল্যাণ সাধন করে ক্ষুধার্ত মানুষের মুখে আহার, গৃহহীনদের ঘর, চিকিৎসাবঞ্চিতদের চিকিৎসা, বেকার সমস্যার সমাধান এবং দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের মাধ্যমে একটি সোনার বাংলাদেশ গড়াই আমাদের উদ্দেশ্য।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর আইন ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশকে সোনার বাংলায় রূপান্তর করব। এ জন্য একবার হলেও জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিন।’


এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, ইউনিয়ন আমির মো. আবু হানিফ, ইউনিয়ন সেক্রেটারি শামসুল হক, শ্রমিক কল্যাণ নেতা নাজমুল হক, যুব বিভাগের দায়িত্বশীল হাফেজ শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত