আলমডাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে জামায়াতের গ্রাম কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ২ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব জামায়াতের সভাপতিশেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, ইউনিয়ন আমির মাওলানা আবু বকর সিদ্দিক বাবলু, পৌর শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি সাহিন শাহিদ, উপজেলা মানবাধিকার সম্পাদক শফিউজ্জামান মিঠু, ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন ও সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম। ওয়ার্ড জামায়াতের সহসভাপতি লাহাউদ্দীনে সঞ্চালনায় প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক