চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা পৌর ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় বলেছেন, ‘আগামীতে সকল জুলুম ও অবিচারের অবসান ঘটিয়ে আমরা জনগণের মাঝে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চাই।’ গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় গোবিন্দপুর মাঠপাড়ায় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজিত পথসভায় ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অ্যাড. রাসেল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার আমির আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মাহের আলী ও সেক্রেটারি মসলেম উদ্দিন। পথসভার আগে অ্যাডভোকেট রাসেল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে বেলা তিনটায় কুমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পারদূর্গাপুর গ্রামে নির্বাচন কমিটি গঠনের জন্য নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব জামায়াতের সভাপতি শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা শাখার আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম বকুল, ইউনিয়ন আমির আবু বকর সিদ্দিক বাবলু, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাহিন শাহিদ, উপজেলা মানবাধিকার সম্পাদক শফিউজ্জামান মিঠু, ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন ও সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সহসভাপতি লাহাউদ্দীন। এতে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুরের পরে হাটবোয়ালিয়া মিল বাজারে ব্যবসায়িক সমিতির আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
সমীকরণ প্রতিবেদন