শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী-নেহালপুর সড়কে ভোররাতে ছিনতাই!

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৫ ইং
হিজলগাড়ী-নেহালপুর সড়কে ভোররাতে ছিনতাই!

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী-নেহালপুর সড়কে ভোরে ভ্যানের গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা ভ্যানে থাকা স্বামী-স্ত্রীর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি নতুন স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ছিনতাইয়ের শিকার ভ্যানযাত্রীরা। জানা গেছে, শনিবার দিনগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ডিঙ্গেদহ বাজারে নেমে ডিঙ্গেদহ বাজার থেকে হিজলগাড়ী বাজারের দিকে আসছিলেন ডিহি কৃষ্ণপুর গ্রামের কাদের আলী ও তার স্ত্রী আজিমুন নেছা। পাখিভ্যান যোগে আসার সময় বোরিং নামক স্থানে দুজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি ভিভো মোবাইল ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ এসআই তরিকুল ইসলাম বলেন, পুলিশ নিয়মিত টহলে ছিল। এত রাতে ফাঁকা নির্জন রাস্তা দিয়ে তাদের আসা ঠিক হয়নি। ছিনতাইকারীদের আটক করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা