গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৬০০ কেজি পেঁয়াজ বীজ ও ১২ মেট্রিক টন ডিএপি সার ও ১২ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক কৃষককে বালাইনাশক ও পলিশেড কেনা বাবদ ৩৫৫ টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি এম তারিখ উজ্জামান পেঁয়াজ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। কৃষি কর্মকর্তা শরীফ তিতুমীর জানান, খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় হরিণাকুণ্ডু উপজেলায় ৬০০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের কারিগরি দিক সম্পর্কে আলোচনা করা হয়।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: