হরিণাকুণ্ডে ৬০০ কৃষক পেলেন পেঁয়াজ বীজ ও সার

আপলোড তারিখঃ 2025-07-25 ইং
হরিণাকুণ্ডে ৬০০ কৃষক পেলেন পেঁয়াজ বীজ ও সার ছবির ক্যাপশন:

গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ৬০০ কেজি পেঁয়াজ বীজ ও  ১২ মেট্রিক টন ডিএপি সার ও ১২ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক কৃষককে বালাইনাশক ও পলিশেড কেনা বাবদ ৩৫৫ টাকা করে প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি এম তারিখ উজ্জামান পেঁয়াজ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। কৃষি কর্মকর্তা শরীফ তিতুমীর জানান, খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় হরিণাকুণ্ডু উপজেলায় ৬০০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। 


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের কারিগরি দিক সম্পর্কে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)