সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এলপিপি প্রণয়নে অংশীজনদের সাথে মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় এলপিপি প্রণয়নে অংশীজনদের সাথে মতবিনিময়

আলমডাঙ্গায় স্থানীয় পরিকল্পনা (এলপিপি) প্রণয়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌরসভার হলরুমে নির্বাহী প্রকৌশলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলমডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় ওয়ার্ডভিত্তিক নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। ড্রেন নির্মাণ ও সংস্কার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তা নির্মাণ ও মেরামত, ময়লা ব্যবস্থাপনা, কুমার নদের পাড়ে সৌন্দর‌্য বর্ধন এবং পার্ক নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সভায় উপস্থিত অংশীজনদের মধ্যে ছিলেন-শিক্ষক আমিনুল ইসলাম, ফজলুল হক শামীম, রহিদুল ইসলাম, নাগরিক প্রতিনিধি জিল্লুর রহমান ওল্টু, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, শরিফুল ইসলাম পিন্টু, আব্দুর রাজ্জাক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রাকিব মাহমুদ ও মুসাব ইবনে শাফায়েত, সাংবাদিক, নারী ও শিশু-কিশোর প্রতিনিধি, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি এবং সাবেক কাউন্সিলরবৃন্দ। সভা শেষে জরুরি ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে ২-৩টি করে পরিকল্পনা লিখিতভাবে গ্রহণ করা হয়, যা খুব শিগগিরই বাস্তবায়ন শুরু হবে বলে এলজিইডির কর্মকর্তারা জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী