সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপলোড তারিখঃ ২১-০৭-২০২৫ ইং
গাংনীতে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাদক কারবারি সাইফুল ইসলাম (৪৮) গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত ছিতাব আলীর ছেলে।


জানা গেছে, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল নওপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমার বলেন, ‘আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী