সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার সহযোগী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গার মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার সহযোগী গ্রেপ্তার ছবির ক্যাপশন: মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার সহযোগী

আলমডাঙ্গা স্টেশনপাড়ার মাদক সম্রাজ্ঞী মোছা. মুন্নি খাতুন (৫৫) ও তার সহযোগী মাদক ব্যবসায়ী মো. তারেক সরদারকে (৪০) ২০ পিস ট্যাপন্ডোটল ট্যাবলটেসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, এই দুজন শহরের চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের ধরতে দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করছিল পুলিশ। আজ তাদের ২০ পিস ট্যাপন্ডোটল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী