ছবির ক্যাপশন:
মাদক সম্রাজ্ঞী মুন্নি ও তার সহযোগী
আলমডাঙ্গা স্টেশনপাড়ার মাদক সম্রাজ্ঞী মোছা. মুন্নি খাতুন (৫৫) ও তার সহযোগী মাদক ব্যবসায়ী মো. তারেক সরদারকে (৪০) ২০ পিস ট্যাপন্ডোটল ট্যাবলটেসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন, এই দুজন শহরের চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের ধরতে দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করছিল পুলিশ। আজ তাদের ২০ পিস ট্যাপন্ডোটল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।
