আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে দর্শনা পৌর ও থানা জামায়াত। গতকাল বুধবার বাদ আসর দর্শনা রেলবাজার থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট প্রদক্ষিণ করে পুরাতন বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদেরের নেতৃত্বে লিফলেট বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন জামায়াতের দর্শনা থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু, নায়েবে আমির মো. গোলজার হোসেন, সেক্রেটারি দবির উদ্দীন, মোটর শ্রমিক নেতা জাকির হোসেন, আব্দুর রহমান, তানজিল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা সরকারি কলেজ শাখার সেক্রেটারি সাব্বির হোসাইন বাঁধন প্রমুখ। লিফলেট বিতরণকালে দর্শনাবাসীকে ১৯ জুলাই ঢাকার শহিদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে সফল করার আহ্বান জানানো হয়।